A young boy tossing a worn volleyball above his head outside his family's home, looking up at it with delight.

বিশেষ শিশুদের জীবন আলোকিতকরি

যে দূরত্বটা আমরা কমাতে চাই

এক কোটি শিশু। দুই হাজার থেরাপিস্ট।

এটা ঘাটতি নয়, কাঠামোগত অনুপস্থিতি। সেবা আছে হাতেগোনা কয়েকটি শহরের ক্লিনিকে, আর সবচেয়ে জরুরি বছরগুলো কেটে যায় অপেক্ষায়।

১ কোটি

বাংলাদেশে বিকাশ বা যোগাযোগজনিত সমস্যায় থাকা শিশু

স্টেপিং বিশ্লেষণ

২,০০০

কর্মরত থেরাপিস্ট, যেখানে প্রয়োজন প্রায় ২,৫০,০০০

স্টেপিং বিশ্লেষণ

৬০%

৫–১৭ বছর বয়সী প্রতিবন্ধী শিশুরা কোনো শিক্ষায় নেই

ইউনিসেফ

৬৬.৩%

পুনর্বাসন ব্যয়ের এই অংশটুকু পরিবারকেই বহন করতে হয়

পুনর্বাসন অর্থায়ন গবেষণা

কেন এই সবটা

দ্বিতীয় কোনো শৈশব নেই।

মস্তিষ্কের সবচেয়ে বড় অংশটা গড়ে ওঠে শিশুটি নিজের নাম বানান করতে শেখার আগেই। সেই বছরগুলো আর ফেরে না — পরে ভালো কোনো ক্লিনিকেও না, বেশি টাকাতেও না, ভালোবাসাতেও না। ভালোবাসার কমতি কোথাও কখনোই ছিল না।

তাই আমরা একটা পণ্য বানাচ্ছি না। আমরা বানাচ্ছি সেই জিনিসটা, যা একটা পরিবার খুঁজতে বেরিয়েও খুঁজে পায় না: এমন একটা সেন্টার যেখানে তারা সত্যিই পৌঁছাতে পারে, আর এক দিনেই শিশুর ঠিকঠাক স্ক্রিনিং হয়। এমন থেরাপি যা ঘরের কাছে যায়, ঘরকে দূরে যেতে বলে না। সাধারণ একটা ফোনের ওপাশে একজন চিকিৎসক। আর একটিই রেকর্ড, যা এই সবটার ভেতর দিয়ে শিশুর সঙ্গে সঙ্গে চলে — যাতে কোনো বাবা-মাকে আর গোড়া থেকে গল্পটা বলতে না হয়।

আর দুটো রোগনির্ণয়ে আটকে নয়। ডাউন সিনড্রোম আর অটিজম দিয়েই বেশিরভাগ পরিবার আমাদের খুঁজে পায় — কাজটা আসলে শিশু-বিকাশ: মস্তিষ্ক যে বছরগুলোতে তৈরি হচ্ছে, আর বেড়ে ওঠার প্রতিটি ধাপে শিশুটিকে বয়ে নেওয়া।

স্পিচ এআই চিকিৎসকের সিদ্ধান্তে সহায়তা করে। এটি কখনোই নিজে রোগনির্ণয় করে না

যাদের কাছে আমরা বারবার ফিরে আসি

আমাদের ডায়েরি থেকে

A boy of about ten sitting beside an MRI scanner, smiling slightly at the camera, with a head coil on the bed behind him and a strip of painted planets along the wall.
ব্রক, আর তার বাবা-মা ব্রায়ান ও নাইদোনা · পেনসিলভেনিয়া, যুক্তরাষ্ট্রমা দুই বছরেই বুঝেছিলেনব্রকের বয়স তখন দুই। তার মা প্রথমবার মুখ ফুটে বলেছিলেন — ছেলেটার কিছু একটা আলাদা। শিশুরোগ বিশেষজ্ঞ বললেন, না। নিউরোলজিস্ট বললেন, না। কাগজে কথাটা লেখা হলো ছয় বছর বয়সে — ততদিনে জীবনের সবচেয়ে জরুরি চারটি বছর পার।পুরো গল্পটা পড়ুনছবি: চিলড্রেনস হসপিটাল অব ফিলাডেলফিয়া
A young man in a yellow polo shirt laughing with his head tipped back against a bamboo wall, holding up a small printed photograph, while an older man in a pale green t-shirt and checked lungi sits beside him on a low step and watches him, smiling.
ফরিদ, ১৮, আর তার বাবা আশরাফ · ফেনী, বাংলাদেশআশরাফের বয়স আটষট্টি, ফরিদকে আজও তিনিই কোলে তোলেনঘরের ভেতর তিন ফুট পানি। আশরাফের বয়স আটষট্টি; ফরিদের আঠারো — সে হাঁটতে পারে না, একা বসতে পারে না, নিজে খেতেও পারে না। তাই বাবা ছেলেকে কোলে তুলে সেই পানি ভেঙেই বেরিয়ে এলেন — আঠারো বছর ধরে প্রতিদিন যেভাবে তুলেছেন।পুরো গল্পটা পড়ুনছবি: ইউনিসেফ বাংলাদেশ

প্রথম পদক্ষেপটা আমাদের সঙ্গে নিন।

স্ক্রিনিং অল্প সময়ের, সহজ, আর সেটি দেখে নেন একজন প্রকৃত চিকিৎসক। এতে কোনো খরচ নেই — আর আজকের জন্য এইটুকুই যথেষ্ট।

বিনামূল্যে স্ক্রিনিং বুক করুনসহায়তা করুন

A father lifting his laughing daughter into his arms in the yard of their village home.