A mother guiding her son's hands as he threads coloured beads onto a green string during a therapy session.

থেরাপি পৌঁছে যাক ঘরেই

থেরাপিটা আপনি এমনিতেই করছেন।আমরা শুধু সেটিকে কাজে লাগাই।

সপ্তাহের যে ১৬৬ ঘণ্টা কোনো থেরাপিস্ট দেখেন না, সেগুলো আপনার সঙ্গেই কাটে। ঘরে বসে থেরাপি সেই ঘণ্টাগুলোকে একটি পরিকল্পনায় রূপ দেয় — বাংলায়, আপনার নিজের গতিতে, আর একজন চিকিৎসক দূর থেকেই সবটা দেখতে পান।

বিনামূল্যে স্ক্রিনিং বুক করুন

একজন অভিভাবকের চক্র

আটটি ধাপ, তারপর আবার শুরু।

এখানে কোথাও আপনাকে থেরাপিস্ট হয়ে উঠতে বলা হচ্ছে না — বলা হচ্ছে, আপনি যা করছেন সেটাই করতে থাকুন, কেউ একজন শুধু দেখিয়ে দেবে কোথায় একটু জোর দিতে হবে।

A boy showing his mother his paint-covered hands during a session, both of them laughing, in a classroom hung with children's drawings.
  1. কিছু একটা চোখে পড়ল
  2. ঘরে বসে স্ক্রিনিং
  3. চিকিৎসক দেখে দেন
  4. সপ্তাহের পরিকল্পনা
  5. নির্দেশনা মেনে অনুশীলন
  6. সরাসরি সেশন
  7. চোখে দেখা অগ্রগতি
  8. পরিকল্পনা বদলায়
A boy laughing with his eyes closed and one fist raised, drenched by a spray of water, with other children playing behind him.

আপনি যা যা করতে পারবেন

কঠিন দিনগুলো একটু সহজ করার জন্য।

  • সবকিছু বাংলায়

    পুরো অ্যাপটাই বাংলায় — ইংরেজি অ্যাপের উপরে বসানো অনুবাদ করা মেনু নয়।

  • ঘরে বসেই স্ক্রিনিং

    সাধারণ একটি ফোনে খেলার ছলে কিছু কাজ। অ্যাপয়েন্টমেন্ট নেই, যাতায়াত নেই।

  • বাস্তব দিনের সঙ্গে মানানসই

    ছোট ছোট কাজ — রান্নার ফাঁকে, কিংবা ঘুমানোর আগে।

  • অগ্রগতি, যা দেখানো যায়

    “আজকাল যেন একটু ভালো” নয় — হিসাব: কী উন্নতি হয়েছে, আর কতটুকু।

  • সেন্টার সঙ্গেই থাকে

    ঘরে যা হচ্ছে আপনার থেরাপিস্ট দেখতে পান, তাই পরের সেশন শুরু হয় ঠিক যেখানে আপনি আছেন সেখান থেকে।

  • আপনি একা নন

    একজন পেশাদার সরাসরি সেশনে থাকেন, দেখেন, আর নরমভাবে শুধরে দেন।

শুরু করা

তিনটি ধাপে শুরু।

  1. বিনামূল্যে স্ক্রিনিং বুক করুন। সন্তান সম্পর্কে অল্প কিছু লিখুন। ভুল করার মতো কোনো ফর্ম এখানে নেই।
  2. ফোন থেকেই করুন। নির্দেশনা অনুযায়ী কিছু কাজ, প্রায় বিশ মিনিট, সন্তানের সুবিধামতো সময়ে।
  3. পরিকল্পনা বুঝে নিন। চিকিৎসকের দেখা, আর সেই সপ্তাহেই শুরু করার মতো।

শুরু করতে আগে রোগনির্ণয় লাগে না। কিছু নিয়ে দুশ্চিন্তা হলে সেটাই যথেষ্ট কারণ।

A boy lying on the floor, concentrating as he forms Bengali letters in an exercise book with a red pen.

অভিভাবকদের প্রশ্ন

শুরুর আগে, সৎ উত্তর।

শুরু করার আগে কি রোগনির্ণয় লাগবে?

না। সন্তানের কথা বা বিকাশ নিয়ে যদি আপনার দুশ্চিন্তা হয়, স্ক্রিনিং করানোর জন্য সেটাই যথেষ্ট কারণ। আগেভাগে করাই ভালো — নিশ্চিত হওয়ার অপেক্ষাতেই সবচেয়ে দরকারি বছরগুলো হারিয়ে যায়।

এআই যা বলছে, সেটি কি রোগনির্ণয়?

না। স্পিচ এআই ঝুঁকির একটি প্রাথমিক ছবি তৈরি করে, যা পরে একজন যোগ্য চিকিৎসক দেখে নিশ্চিত করেন। এটি সিদ্ধান্ত নিতে সাহায্য করে মাত্র — বিশেষজ্ঞের স্বল্পতা খানিকটা পুষিয়ে দেয়, চিকিৎসকের বিচারের জায়গা নেয় না, আর নিজে থেকে কখনও রোগনির্ণয় করে না।

কী কী লাগবে?

মাইক্রোফোন কাজ করে এমন একটি স্মার্টফোন, আর তুলনামূলক শান্ত একটি ঘর। এর বেশি কিছু নয়।

কোন শিশুদের জন্য এটি?

কথা ও ভাষার বিকাশে দেরি, অটিজম, ডাউন সিনড্রোম, সেরিব্রাল পালসি, এডিএইচডি, অ্যাপ্রাক্সিয়া, ডিসআর্থ্রিয়া এবং অন্যান্য নিউরোডেভেলপমেন্টাল ও যোগাযোগজনিত প্রয়োজনে থাকা শিশুদের জন্য।

সত্যিকারের কোনো মানুষ থাকেন, নাকি শুধুই অ্যাপ?

দুটোই। সপ্তাহটা টেনে নেয় অ্যাপ; আর একজন চিকিৎসক ভিডিওতে সরাসরি সেশন নেন, দেখেন আপনি সন্তানের সঙ্গে কীভাবে কাজ করছেন, আর নরমভাবে শুধরে দেন। অ্যাপ যে পরিকল্পনা অনুসরণ করে, সেটিও আগে ওই চিকিৎসকই দেখে দেন।

আমার সন্তানের তথ্য কি নিরাপদ?

হ্যাঁ। রেকর্ডিং ও অগ্রগতির তথ্য শুধু আপনার সন্তানের পরিকল্পনা তৈরিতেই ব্যবহৃত হয়, আর কিছুতে নয়। আমরা তথ্য বিক্রি করি না, আর আপনার অনুমতি ছাড়া আপনার সেবাদলের বাইরে কারও সঙ্গে ভাগ করি না।

A father lifting his laughing daughter into his arms in the yard of their village home.

আপনার সন্তানের প্রথম পদক্ষেপ শুরু এখানেই।

ছোট, সহজ, একজন সত্যিকারের চিকিৎসকের দেখা — আর বিনামূল্যে। আজ শুধু এই একটি ধাপই নিতে হবে।

বিনামূল্যে স্ক্রিনিং বুক করুনআমাদের থেরাপি সেন্টার দেখুন